• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৮
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
হামলার প্রতিবাদে পাটকেলঘাটায় মানববন্ধন

সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর ) বিকাল ৫টার সময় পাটকেলঘাটা বাজারে প্রেসক্লাবের সদস্যরা এই কর্মসূচি আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা উল্লেখ করেন, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিক, মোঃ আক্তারুজ্জামান এবং আতাউর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। এই হামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে।
বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। এ সময় হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শেখ জহুরুল হক,  সাবেক সাধারাণ সম্পাদক আব্দুল মতিন,  সহসভাপতি খাঁন নাজমুল হক, প্রভাষক নাজমুল খাঁন, প্রভাষক ফিরোজ কবির,  যুগ্ন সাধারন সম্পাদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন,  শাহীন বিশ্বাস, এম এম জামান মনি, আবু হোসেন, মাখফুর রহমান ঝান্টু, খায়রুল আলম সবুজ, নব কুমার দে, রিপন হোসেন, এম এম মজনু, নাজমুল হাসান মিঠু প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com