• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

ভেজাল দুধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
নিন্দা ও প্রতিবাদ

তালারে জেয়ালা ঘোষপড়া সহ পাশ^বর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার অধিকাংশ গরু খামারী ও দুধ উৎপাদকরা দীর্ঘ বছর ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। নকল ও ভেজাল গরুর দুধ বাজারজাত হওয়ায় নানাভাবে তার বিরুপ প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অপরাধিদের জেল-জরিমানা করছেন। তারপরও থেমে নেই অসাধু চক্রের ভেজাল ও নকল দুধ তৈরি কার্যক্রম।

 

ভেজাল ও নকল দুধ ব্যবসায়ীরা সবসময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ক্যাডারদের ছত্রছায়ায় থাকে।
সম্প্রতি ডুমুরিয়ার চন্ডিপুর গ্রামের সুবীর ঘোষ’র বিরুদ্ধে ভেজাল ও নকল দুধ তৈরি বিষয়ে পত্রিকায় বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তালা ও রুমুরিয়া উপজেলায় কর্মরত দু’ সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে।

 

ভেজাল দুধ ব্যবসায়ী সুবীর ঘোষ ও তার ভাড়াটিয়া দূর্বৃত্তরা সাংবাদিক শেখ আব্দুল মজিদ ও সাংবাদিক আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়। সেসময় এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক শেখ আব্দুল মজিদ ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক যশোর প্রত্রিকার প্রতিনিধি এবং আরিফ বিল্লাহ তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক রুপান্তর প্রতিদিন প্রত্রিকার চুকনগর, ডুমুরিয়া প্রতিনিধি।

 

সাংবাদিক আব্দুল মজিদ জানান, তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া এবং সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের অধিকাংশ দুধ ব্যবসায়ীরা দীর্ধদিন ধরে ভেজাল ও নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং প্রশাসন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধিদের জেলা ও জরিমানা করেন। কিন্তু এরপরও থেমে নেই তাদের ভেজাল ও নকল দুধ তৈরি ব্যবসা।

সম্প্রতি চন্ডিপুর গ্রামের গরুর ভেজাল ও নকল দুধ তৈরির মাষ্টারমাইন্ড সুবীর ঘোষ’র বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ২৬ ডিসেম্বর রাতে তালার শেখেরহাট বাজারে পেয়ে সুবীর ঘোষের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লুর খান’র ছেলে সন্ত্রাসী জাহিদুল ইসলামসহ ৪/৫জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়।

এঘটনায় আহত দু’জন সাংবাদিকের পক্ষে আব্দুল মজিদ তালা থানায় প্রাথমিক পর্যায়ে জিডি (১১১৯/২৪) করেছেন। বর্তমানে সুবীর ঘোষ এবং সন্ত্রাসী জাহিদুল সহ চিহ্নিত সন্ত্রাসীরা দু’ সাংবাদিককে নানাবিধ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র উপর হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন তালা রিপোর্টার্স ক্লাবের ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহ-সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপ্পী, নারায়ন মজুমদার, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস.আর. আওয়ালসহ ক্লাবের কর্মকর্তা জয়দেব চক্রবর্ত্তী, পি.এম. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান, বাবলুর রহমান, হাফিজুর রহমান, এম. এ জাফর, আপতাব হোসেন, বাহারুল ইসলাম, শেখ সিদ্দিক, ফারুক হোসেন সাগর, মোড়ল শাহিনুর রহমান, রিপন ও গোলাম রাব্বানী প্রমুখ।

 

বিবৃতিদাতারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com