• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০৮
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

বিএনপির একাংশের নির্বাচন কমিশন গঠন অপর অংশের প্রত্যাখ্যান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
গঠন অপর অংশের প্রত্যাখ্যান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখা (একাংশ) কর্তৃক ইউনিয়ন নেতা নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত কমিশন গঠনের একদিন পর অপর অংশ কর্তৃক উক্ত কমিশন অবৈধ এবং দলীয় সিদ্ধান্ত পরিপন্থী উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন।

 

প্রসঙ্গত গত রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা বিএনপির একাংশের আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম ও সদস্য সচিব মশিউল হুদা তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ কে প্রধান নির্বাচন কমিশনার এবং যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আলিম ও মোঃ রবিউল আওয়াল ছোট কে নির্বাচন কমিশনার করে উপজেলার ইউনিয়ন সমূহের নেতা নির্বাচিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। উপরোক্ত কমিটি গঠনের ঠিক একদিন পরেই সোমবার (৩০ ডিসেম্বর) অপর অংশের সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৯ তারিখের গঠিত কমিশনকে অবৈধ এবং দলীয় সিদ্ধান্ত পরিপন্থী উল্লেখ করে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও ধিক্কার জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, কালিগঞ্জ, আশাশুনি এবং দেবহাটা উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু অদ্যবাদী পর্যন্ত উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়নি। যেহেতু উক্ত পাঁচটি ইউনিটের মধ্যে আশাশুনি উপজেলা বিএনপি’র কার্যক্রম স্থগিত থাকায় সেই কমিটি কর্তৃক ইউনিয়নের নেতা নির্বাচনের জন্য গঠিত কমিশন দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।

 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা স্থগিত থাকা কমিটি কোন নেতা নির্বাচন বা কোন কমিটি গঠন করতে পারেন না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com