• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফারিণ ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেলেন

প্রতিনিধি: / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফাতিমা’ সিনেমার স্বীকৃতিস্বরূপ আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে এ পুরস্কার উঠেছে তার হাতে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন ফারিণ। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তার হয়ে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার নির্মাতা ধ্রæব হাসান। এদিকে পুরস্কার পাওয়ার পর ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘আমার ফিল্ম “ফাতিমা”র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। ইচ্ছে ছিল আরও একদিন থেকে নিজের হাতে পুরস্কার গ্রহণের, কিন্তু থাকতে পারলাম না। তবে আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন পরিচালক ধ্রæব হাসান ভাইয়া। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’ গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিণের সিনেমাটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের সিনেমাগুলোও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com