• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় সদ্য প্রয়াত লুৎফর রহমান স্বপনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ২২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সদ্য প্রয়াত সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম লুৎফর রহমান স্বপনের রুহের মাগফেরাত কামনার ফতুল্লায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আছর মরহুমের বন্ধু মহলের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপাস্থ ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আবুল বাশার সিদ্দিকের সভাপতিত্বে মরহুমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের সহধর্মিণী সেলিনা সুলতানা।

 

স্মরণ সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, এসএম ফারুক, রুহুল আমিন প্রধান, উলিউল্লাহ খোকন, মাহবুবুর রহমান রানা ও মরহুমের সহোদর জিল্লুর রহমান।

 

স্মরণ সভা শেষে দোয়া মাহফিলে সদ্য প্রয়াত লুৎফর রহমান স্বপনসহ প্রয়াত আনিসুজ্জামান অনু, খন্দকার লুৎফর রহমান স্বপন, মাসুদুর রহমান মাসুদ, মাসুদ চৌধুরী, অলিউল্লাহ, হাজি গিয়াসউদ্দিন, সোয়াদ ও তারিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

দোয়া পরিচালনা করেন ফতুল্লার শেহাচরস্থ নূর জামমে মসজিদের ইমাম ও খতিব মুফতি হারুন-অর-রশিদ ওবায়দী।
মো. সেলিম মুন্সি’র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন আ. মতিন, শাহীন আলম, শফিকুল ইসলাম সেন্টু, মনির হোসেন, আরমান আলী, হেমায়েত রসুল রিপন, মাহতাব উদ্দিন কিশোর, মাহতাব, আজিজুল হক জীবন ও শহর আলী প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com