• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটায় তারুন্যের ভাবনা পিঠা উৎসবে ইউএনও আসাদুজ্জামান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব-২৫ এর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল কমিটির আয়োজনে বুধবার ১৫ জানুয়ারী সকাল ১০টায় স্কুলটির সামনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব হবিবার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহম্মেদ, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান, স্কুলটির পিটিএর সভাপতি রুহুল আমিন ও পিটিএ কমিটির সহ-সভাপতি আহম্মাদ আলী।

 

ইউএনও মোঃ আসাদুজ্জামান এই ব্যতিক্রমী আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুনদের যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পৃথিবীর সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। পিঠা উৎসবে ৫টি ক্লাসের মোট ৫টি স্টলের মধ্যে স্কুলের অভিভাবক হোসেন আলীর স্ত্রী জাহানারা খাতুন মোট ৬৫ রকমের পিঠা প্রদর্শন করায় তাকে ১ম হিসেবে পুরষ্কৃত করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com