• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারতে জেলখানায় আটক থাকা বাংলাদেশীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে জেলখানায় আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন,পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ই মে মধু সংগ্রহের জন্য সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট অফিস থেকে পাস পারমিট নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যান।

 

২৪শে মে বাংলাদেশ ভারত সীমান্ত নদী থেকে ভারতের বনবিভাগ তাদের আটক করে। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন।

 

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের নুর আলী বরকন্দাজের পুত্র হাফিজুল ইসলাম, আবু দাউদ গাজীর পুত্র হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের মৃত মেহেরউদ্দিন গাজীর পুত্র দিদারুল ইসলাম, নুর ইসলামের পুত্র নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের রহমান মোড়লের পুত্র ইসমাইল হোসেন।

 

দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোক বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে।

 

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দিদারুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহানা বেগম। এ সময় অন্য পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com