• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ” প্রতিপাদ্যে তালায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আল মামুন / ১৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় বর্ণাড্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে। রবিবার (২ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, ঋণ সমন্বয়কারী গোলাম আজম প্রমূখ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন এস এম নাহিদ হাসান, এমআইএস ও ডুকুমেন্টেশন অফিসার, স্মার্ট প্রজেক্ট কর্মকর্তাবৃন্দ, ইউনিট কর্মকর্তাবৃন্দ, কৈশোর কর্মসূচি, ৫০ জন বিভিন্ন স্কুলের ছাত্র ও ছাত্রী, সাংবাদিকবৃন্দ।

 

পিকেএসএফের সহযোগীতায় কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ৩ জনকে নিরাপদ খাদ্য এর উপর রচনা প্রতিযোগিতার ও ৫ জনকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com