• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিকদের জন্য সচেতনতা মূলক পোস্ট

অনলাইন ডেস্ক / ৬৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন
“ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা এবং সচেতনতা নিশ্চিত করতে নিচের দেওয়া তথ্য গুলো অনুসরণ করা জরুরী বলে মনে করি।

★১. প্রেস আইডি কার্ড:
সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন এবং দৃশ্যমান স্থানে ধারণ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি প্রদর্শন করুন।

★২. চিহ্নিত গাড়ি ব্যবহার:
সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘চজঊঝঝ’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন। রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে ‘প্রেস’ সাইন প্রদর্শন নিশ্চিত করুন।

★৩. ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা:
যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে, সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।
সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

★৪. লাইভ সম্প্রচার বা ছবি তোলা:
সরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি। নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।

★৫. যথাযথ পরিচয় ও আচরণ:
সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।

★৬. জরুরি যোগাযোগ:
যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুতযোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।

★৭. ব্যক্তিগত নিরাপত্তা:
সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না থেকে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।

অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন এবং নিরাপদে থাকুন।। ধন্যবাদ…##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com