• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ সাতক্ষীরা / ২০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুন্দরবন দিবসে বাঁছাই সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে রূপান্তরের সহযোগিতায় কালিগঞ্জে র‌্যালি আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বেলা ১০টায় এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারবালা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এছাড়া বক্তব্য রাখেন  উপজেলা যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন শুধু আমাদের নয়, এটি পৃথিবীর সম্পদ। সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দরবনের অস্তিত্বে দক্ষিণ বঙ্গের মানুষের ভালোবাসা মমতা লেপ্টে রয়েছে। দক্ষিণের মানুষ বিশ্বাস করে সুন্দরবন তাদের মায়ের মত আগলে রেখেছে। সেই সুন্দরবনকে নিরাপদ রাখতে হলে মানুষকে সচেতন হতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com