• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০১
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

সাতক্ষীরার রইছপুরে এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিনতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রইছপুর পশ্চিমপাড়া এলাকায় এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান। রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছপুর মসজিদের সম্মানিত ইমামগণ, মোহাম্মদ মহসিন আলম, মোঃ কামরুজ্জামান পলাশ, আলহাজ্ব মোঃ কোবির হোসেন, মাওলানা মোঃ আব্দুল মোমিন, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রইছপুরের যুবকরা অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান বলেন, ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্যও শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমার প্রয়াত বাবা-মার সম্মানে এই প্রতিষ্ঠানসহ সমাজের কল্যাণমূলক কাজে আমি সহযোগিতা করছি। সবাই আমার মরহুম মা-বাবার জন্য দোয়া করবেন।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক, আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল্লাহ বাকি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com