• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

তালায় সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

তালায় উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্র্রয়ারি) বিকালে উপজেলার ধনদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা ও ফোকাল পার্সন (আরএমটিপি) কৃষিবিদ নয়ন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

 

আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক শেখ পারভেজ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন, ফুলবাড়ি শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী রাজিব প্রমুখ।

 

সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভেল্যু চেইন উপ প্রকল্পধীন মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কৃষকরা তাদের উৎপাদিত বারি সরিষা-১৪ এর ফলন, সমস্যা ও সম্ভবনা সম্পর্কে আলোচনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com