• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে জমকালো আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

আল মামুন / ২১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অবস্থিত নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ৩দিন ব্যাপী পিঠা উৎসব, বিজ্ঞান, কৃষিমেলা, ইংলিশ ফেস্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন সোমবার বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে পর্যায়ক্রমে আইসিটি কুইজের মাধ্যমে শেষ হয়।
পরের দিন (১৮ই ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার সময়ে অতিথিদের আগমনের পরে পিঠা উৎসব, মেলার উদ্বোধন ও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানের ৩য় দিন বুধবার সকালে প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও শিক্ষার্থীদের র‍্যালীর মধ্য দিয়ে শুরু হয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি হবে বলে জানা যায়।
প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু’র সভাপতিত্বে সহকারী শিক্ষক শেখ কামরুজ্জামান রিকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মহব্বত আলী সরদার, সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো: আব্দুস সবুর বিশ্বাস, অভিভাবক সাহেব আলী সরদার, স ম হায়দার আলী।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টলে আইসিটি ও বিজ্ঞান মেলায় ভূমিকম্পের সতর্কতা সংকেত, সৌর মডেল, পরিবেশ বান্ধব গ্রাম, নগরী, দূষিত শহর ও উন্নত শহরের প্রদর্শনী ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বাহারী রকমের পিঠা দেখে সকলের চোখ জুড়ায়। অতিথিরা এসময় প্রতি বছর এমন অনুষ্ঠানের আয়োজন করার জন্য আহবান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com