• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০০
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে বৃহস্পতিবার ৩তিনব্যাপী বইমেলার উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ৩তিনব্যাপী বইমেলার উদ্বোধন হবে।

 

পারুলিয়া বালিকা বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠান পরিচালনা করবেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন।

 

এছাড়া শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি থাকবেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

 

ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন সকলের সহযোগীতা কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com