• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৪
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

দেবহাটায় মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, সরকারী কেবিএ কলেজ, উপজেলা বিএনপি, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। সভায় মহান ভাষা শহীদদের স্মরনে গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবী জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com