• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আশাশুনিতে বিএনপি নেতার ছবি কেটে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি উপজেলার সাবেক বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী জুলির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হিংসাত্মক লুটপাট কারী দখলবাজ, চাঁদাবাজরা বিভিন্ন ভাবে তার ছবি কেটে এডিট করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বড় ভাই আব্দুল আলীমের মৃত্যুর আগ পর্যন্ত আশাশুনি বিএনপিকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তিনি এই উপজেলার নির্বাচিত আহবায়ক ছিলেন।

 

তিনি আরও বলেন আমার মেজ ভাই আব্দুস সালাম বাচ্চু বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আশাশুনি উপজেলায় হাতে গুনা ১০/১৫ জনের একজন ছিলেন। আমি ছাত্র জীবনে বাগেরহাট পিসি কলেজ ছাত্রদলের সদস্য ছিলাম। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি। ১৯৯১ সালে বাড়ী এসে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এরপর উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি হই। ২০০৯ সালে আশাশুনি উপজেলায় বিএনপি যুগ্ম আহবায়ক, এর পর আমাকে আমার ইউনিয়নের বিএনপির আহবায়ক এর দায়িত্ব দেওয়া হয়। আমি আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সম্মেলন করার পর ইউনিয়নের সম্মেলন করেছি। যাহা ১১টি ইউনিয়নের ভিতরে সুপার ইউনিটে ভুসিত হয়।

 

আমি উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থী ছিলাম কিন্তু আহবায়ক এস, এম রফিকুল ইসলাম চেয়ারম্যানের অনুরোধে দলের স্বার্থে নিজের পরিশ্রমকে বিসর্জন দেই। পরবর্তীতে সর্ব সম্মতি ক্রমে আমাকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মা সাধরণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার নামে একের পর এক নাশকতা মামলা দেয়। সাতক্ষীরা জেলার মধ্যে সর্বপ্রথম স্বেচ্ছা সেবক দলের মিছিল থেকে গ্রেফতার হই। পুলিশের নির্যাতনে এখনও আমার মাঝা ভাঙ্গা। আমার আব্বা মরহুম হাজ্বী মোজাহার উদ্দীন সরদার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হাত রেখে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আস্থাভাজন হিসাবে বিএনপি করতেন। যার কারনে আমার পিতার নামে মিথ্যা যুদ্ধ অপরাধীর এক সাজানো অভিযোগ দায়ের করে। পুলিশ আমাকে বহু বার গ্রেফতার করে। ২০১৮ সালে ডাঃ শহিদুল আলমের সংসদ নির্বাচনীয় কার্যালয় নলতা থেকে আমরা ৫৪ জন গ্রেফতার হই। বারবার গ্রেফতার পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পরেও কিছু হিংসাত্মক লোক আমার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে যাহা সম্পূর্ণরূপে মিথ্যা। এটা দলের ত্যাগি নেতাদের জন্য আফসোস এবং খুবই কষ্টদায়ক। তারা ৫ই আগষ্ট হাসিনা সরকার পতনের পর দলে অনুপ্রবেশ করে এবং নিজেরা অপকর্ম লুটপাট, চাঁদাবাজী, দখলবাজী করে খাওয়ার জন্য দলে প্রবেশ করেছ তারা বিএনপি দল গঠনের মানষিকতা থাকা ও ত্যাগি নেতাদের সরাতে চাই। তিনি এ ধরনের অপকর্মকারী সুবিধাবাদী সন্ত্রাসিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন নেত্রীবৃন্দের হস্থক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com