• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে ৪৯০ টাকা দিতে না পারায় পিতৃহারা দাখিল পরীক্ষার্থীর  প্রবেশপত্র আটকে দিল মাদ্রাসা কতৃপক্ষ 

প্রতিনিধি: / ৪৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ টাকা দিতে না পারায় পিতৃহারা দাখিল পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে দিল মাদ্রাসা কতৃপক্ষ।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।বিভাগ বুঝে নেয়া হচ্ছে ৪১০-৪৯০ টাকা। টাকা না দিলে আটকে রাখা হচ্ছে প্রবেশপত্র। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।
জানা যায়, লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে ৬১ জন। ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা রয়েছে।এরিমধ্যে প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে প্রবেশপত্র।
রেশমি আক্তার, রানী আক্তার, রুবিনাসহ কয়েকজন পরীক্ষার্থী জানায়, সিরাজুল ইসলাম স্যার বলছেন, প্রবেশপত্র ৪১০ টাকার একটাকা কম হলে দিবনা। কম টাকায় নিতে চাইলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নাও।
বীথি আক্তারের বাবা খাতিজুল ইসলাম বলেন, প্রবেশপত্রের জন্য ৩০০ টাকা আনছি কিন্তু দিচ্ছেনা। তাদেরকে ৪৯০ টাকা লাগে,এর কমে দিবেনা বলেছেন।
পরীক্ষার্থী মাহাফুজা আক্তারের বাবা মেজাম্মেল হক জানান,প্রবেশপত্র নিতে ৪৯০ টাকা লাগে, দিতে না পারায় বাড়িতে ঝগড়া।আমরা দিন আনি দিন খাই। পিতৃ হারা এতিম
পরীক্ষার্থী নাজমুল হক বলেন, টাকা না দিলে কাউকে এবার প্রবেশপত্র দেওয়া হবে না স্যার বলছেন। আমার কাছে ৪৯০ টাকা চেয়েছে, দিতে পারিনি।পরে যাইতে বলেছেন।আমার বাবা নাই।এর আগে অনেক কষ্ট করে ফরম ফিলাপ করেছি।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার জানান,আমার কাছে চিঠি আছে,প্রবেশপত্রের জন্য অর্থ নিচ্ছি না।অর্থ কেন্দ্র ফি বাবদ নেয়া হচ্ছে।
আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো.কামরুল হাসান জানান, প্রবেশপত্র বাবদ অতিরিক্ত অর্থ নেয়ার কোন সুৃযোগ নাই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com