• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারীর প্রতি স হিং সতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

“নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন”— এই বার্তা নিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি।

 

শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “নারী নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোল একসাথে!” ও “হলে শাস্তির নিশ্চয়তা, কমবে অপরাধের প্রবণতা!”

 

এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “নারী দিবস মানে শুধু ফুল দেওয়া নয়, অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। নারীরা আজও কর্মক্ষেত্রে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

 

এ কর্মসূচিতে ভিবিডির সাবেক সভাপতি মো হোসেন আলী, সাবেক সহ-সভাপতি সাইমুম সাকিব, তরিকুল ইসলাম, সাবেক পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান, সাবেক প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্টেজারার নাইমুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডলসহ অন্যান্য সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন এবং নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার শপথ নেন।

 

ভিবিডি সাতক্ষীরা জেলা কমিটি দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে। নারী অধিকার, নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সংগঠনটি নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মানববন্ধনে বক্তারা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com