• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

ভারতের দমদম জেলখানায় ১৮ মাস ধরে বন্দী বাংলাদেশীর মৃ ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আশরাফ হোসেন (৪৮) শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। অসুস্থ তার কারনে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানিয়েছেন।

 

আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনৃপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদন্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতে পারার মধ্যে ৭ মার্চ তার মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না বলেও তিনি দাবি করেন।

 

এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা সামগ্রী নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: সুব্রত কুমার। স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে। মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com