• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মণিরামপুরে সন্ত্রা সী হা মলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপা টের অভিযোগে মা ম লা

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

মণিরামপুরে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় কৃষক ওয়াসিম আকরাম ও তার ভাইদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ বুধবার আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম কামরুজ্জামান।

 

এলাকাবাসী জানান, উপজেলার নেহালপুর ইউনিয়নের পঁাচাকড়ি গ্রামের মহির উদ্দিন বিশ্বাসের ছয় ছেলে ১৯৮৮ সালে প্রতিবেশী মাকসুদুল আলমের কাছ থেকে সাত শতক জমি কিনে (রেজিষ্ট্রি) বাড়ি নির্মানের পর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু অভিযোগ রয়েছে প্রতিবেশী মৃত আইয়ুব আলী ফকিরের ওয়ারেশগন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা(এলএসটি) করেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে একতরফা রায় দেন। এ দিকে ওই রায়ের বিরুদ্ধে মহির উদ্দিন বিশ্বাসের ছেলে ওয়াসিম আকরাম যশোর দেওয়ানি আদালতে আপিল করেন। ওই আপিল মামলার পরবর্তি শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে ২৬ আগষ্ট।

 

কিন্তু অভিযোগ রয়েছে প্রতিপক্ষ কালাম ফকির, সালাম ফকির, আসলাম ফকির, আনোয়ার ফকিরের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সকাল সাতটার দিকে লাঠিসোটা, রামদা, রড নিয়ে ওয়াসিম আকরাম এবং তার ভাইদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। ওয়াসিম আকরাম অভিযোগ করেন এসময় বঁাধা দিলে সন্ত্রাসীরা তাকেসহ তার ভাইদেরও মারপিট করে। তবে কালাম ফকির জানান, এলএসটি মামলার রায় পেয়ে তাদের জমি দখল মুক্ত করা হয়েছে।

 

এ ঘটনায় উপায়ন্ত না পেয়ে ওয়াসিম আকরাম বাদি হয়ে বুধবার যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কালাম ফকির সহ ১০ জনের নাম উল্লেখসহ মামলা করেন।

 

বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com