• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাকিব ‘দরদ’ সিনেমার পোস্টারে নয়া লুকে

প্রতিনিধি: / ৩৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চলতি বছরের ফেব্রæয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। কিন্তু দিন ঘনিয়ে আসতেই নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে ভালোবাসা দিবসে প্রকাশ পেলো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র পোস্টার। এতে দেখা গেছে, শাকিবে মুখে খোঁচা দাঁড়ি। রক্তে ভেজা তার হাত। এলোমেলো চুল। চোখেমুখে রক্তের দাগ। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তি শাকিব। শাকিব খান তার ফেসবুকে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যঘরে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া টলিউডের পায়েল সরকারকে দেখা যাবে। খলনায়কের ভ‚মিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ। বহুল প্রতীক্ষিত এই ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ চ‚ড়ান্ত নয়। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com