• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল

প্রতিনিধি: / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল তফসিল ঘোষণার পরই নিজ দায়িত্বে নির্বাচনী পোস্টার, প্যানা, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণ করেছেন।

শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার সরাতে দেখা যায় তাকে। এ সময় বকুল সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরাচ্ছি।”

তিনি আরও জানান, “প্রার্থীদের আচরণবিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দেওয়ার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ আমরা পোস্টার অপসারণের কাজ শুরু করেছি। আশা করি, আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও আইন সম্মত হবে।”

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com