• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ভারতীয় র‌্যাপার বাদশাহ গান শোনাতে ঢাকায় আসছেন

প্রতিনিধি: / ৪০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকায় গান গাইতে আসছেন ভারতীয় জনপ্রিয় র‌্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ একটি কনসার্টে অংশ নিতে আসছেন তিনি। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ১ মার্চ ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গান গাইতে আসছেন বাদশাহ। এখনো টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরো পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, বø্যাক জ্যাং ও সঞ্জয়। ভারতীয় র‌্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে আসেন তিনি। বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তাঁর স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে তাঁর গান ব্যবহার করা হয়। এ ছাড়া ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন। বাদশাহর একক গান ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে দশ লাখেরও বেশিবার দেখা হয়। তিনি ‘ওয়াখরা সোয়াগ’ গানে নাভ ইন্দারের সঙ্গে সহযোগী হন, যা ২০১৬ সালে শ্রেষ্ঠ দ্বৈত’র জন্য পাঞ্জাবি সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তার নাম উঠে আসে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com