• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রাশ্মিকা মৃত্যুর মুখ থেকে ফিরলেন

প্রতিনিধি: / ৩২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘অ্যানিম্যাল’ তারকা রাশ্মিকা মান্দানা! মাঝ আকাশে অভিনেত্রীর বিমানে হয়েছিল গোলযোগ। রাশ্মিকা নিজেই জানালেন এই চাঞ্চল্যকর খবর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। বোঝা যাচ্ছে সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। এমন ছবিতেই রাশ্মিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশ্মিকা। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র তাদের বিমান ছেড়ে গিয়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধ হয় হাসি ছড়িয়ে যায় রাশ্মিকা-শ্রদ্ধার মুখে। যে সংস্থার বিমানে রাশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন, সেই সংস্থার মুখপাত্র জানান, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাঁদের রিফ্রেশমেন্টও দেওয়া হয়। আর সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। রাশ্মিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল চলচ্চিত্রে। সিনেমাটি ব্যাপক হিট হওয়ায় বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’তে। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকমনে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com