• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আল্লু অর্জুন ‘পুষ্পা’ নিয়ে সুখবর দিলেন

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে উঠেছিল ঝড়। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন তার চেয়েও বেশি অপেক্ষায় এর দর্শক ও অনুরাগীরা। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। তবে পুষ্পা লাভারদের জন্য খুশির খবর হলো, দ্বিতীয় কিস্তি মুক্তির ৬ মাস আগেই ‘পুষ্পা ৩’ নির্মাণের ঘোষণা দিলেন দক্ষিণী সুপাস্টার আল্লু অর্জুন। এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘পুষ্পা ৩’-এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। সেটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ এদিকে ‘পুষ্পা ৩’ খবর প্রকাশ্যে আসতেই দর্শক ও অনুরাগীদের উত্তেজনা যেন তুঙ্গে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। গেল বছর এপ্রিলে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এমন লুকে কখনও দেখা যায়নি। পোস্টারে আল্লু অর্জুনকে দেখা যায়, লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রæর মাঝে জ¦লজ¦ল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com