• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

হাসপাতালে নকুল কুমার বিশ্বাস

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নিজ বাড়ির ছাঁদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। বেশ কয়েক মিনিট অজ্ঞান থাকায় তাঁকে অ্যাম্বুল্যান্সযোগে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। গত রোববার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাঁদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই। গায়কের ফেসবুক পেজে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত র‌্যালিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান নকুল। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় খ্যাতিমান কণ্ঠশিল্পীকে পড়ে থাকতে দেখে অ্যাম্বুল্যান্স খবর দেয়। পরে অ্যাম্বুল্যান্সযোগে নকুলকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় রাজধানীর পপুলার হাসপাতালে। সেখানে এখনো চিকিৎসাধীন দেশসেরা এই খ্যাতিমান কণ্ঠশিল্পী। নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’ মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাঁকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com