• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাকিব মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত শুক্রবার মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, এখন তাঁরা আলাদা আছেন। খুব দ্রæত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি ভিডিওর শুরুতে তাঁর স্বামী রাকিব সম্পর্কে বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো ছিল এবং আমরা ভালো ছিলাম। সে খুব ভালো একজন মানুষ। খুব পরোপকারী ও কেয়ারিং। আমার পুরো পরিবারকে সম্মান করেছে। সব সময় ছাতার মতো করে আগলে রেখেছে।’ তারপর নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা বলেন এই নায়িকা। বলেন, ‘একটা ছাদের নিচে দুজন ভালো নেই। এটা শুধু ওই দুজন বলতে পারবে। আর কেউ বুঝবে না। আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দুজন ভেবেছিলাম সেপারেশনে যাব। যাব না, অলরেডি আমরা সেপারেশনে আছি। হয়তো খুব দ্রæত এটার একটা সমাপ্তি হবে। তবে আমি তাকে সম্মান করি।’ তবে বিচ্ছেদ নিয়ে গেল দুদিন দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি। মেসেজে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও কেউ উত্তর দেননি। গত রোববার সন্ধ্যার পর তাঁর স্বামী রাকিব সরকারের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের। এ সময় বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’ তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনারা আলাদা আছেন বলে মাহি জানিয়েছেন। দ্রæতই ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন। সেটা নিয়ে আপনার মন্তব্য কী?’ রাকিব সরকার বলেন, ‘তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর বলব।’ তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হবে সে বিষয়ে কিছুই বলেননি রাকিব সরকার। কথা শেষ করে জানান, খুব দ্রæত একটি ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু পরিষ্কার করবেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের ওই বিয়ে ভেঙে যায়।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com