• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

‘মেঘনা কন্যা এবার দেশের প্রেক্ষাগৃহে

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: পরিচালক ফুয়াদ চৌধুরী নির্মাণ করছেন মেঘনা কন্যা নামে একটি সিনেমা। নারীপাচারের ঘটনা কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। দেশের বাইরে প্রর্দশীত হলেও এবার জানা গেল, ‘মেঘনা কন্যা’ সিনমোটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী নিজেই। নির্মাতা ফুয়াদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, আগে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে মুক্তি দেওয়া হয়নি। যারা সিনেমাটি দেখেছে তারা সবাই বলেছে ‘মেঘনা কন্যা’ ঈদে মুক্তি দিতে। তাই আমরা সবাই সিনেমাটির কলাকুশলীদের কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি। নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভ‚মিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় বিভিন্ন রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প। আনোয়ার আজাদ ফিল্ম‘স ও এস জে মোশনস পিকচার্স’ প্রযোজিত সিনেমাটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমা আরও অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com