• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

যারা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেলেন

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪’ গত মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ভারতের অন্যতম এ সম্মানজনক এ পুরস্কার সবচেয়ে বেশি গিয়েছে ‘জওয়ান’ এবং ‘অ্যানিমেল’ এর ঘরে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বেশ কয়েক বছর পর সেরা অভিনেতা হিসেবে কোনো পুরস্কার জিতলেন শাহরুখ। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে দক্ষিণের সুপারষ্টার নয়নতারার হাতে। এদিকে ‘শ্যাম বাহাদুর’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। অপরদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রানী। ২০২৩ সালের সবচেয়ে আলোচিত ফিল্ম ‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। অ্যানিমেলের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সেরা সংগীত পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। ২০২৪ সালের দাদাসাহেব ফালকে’তে বছরের সেরা টেলিভিশন সিরিজ হয়েছে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে।’ একই সিরিজের জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা হয়েছেন নীল ভট্ট। ‘অনুপমা’র জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়। ওয়েব সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কারিশমা তান্না (স্কুপ)। এছাড়াও চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় মৌসুমী চ্যাটার্জিকে। এছাড়া জওয়ান পরিচালক অ্যাটলি, শহিদ কাপুর এবং পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকেও গত বছর তাদের কাজের জন্য সম্মানিত হন মঞ্চে। গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খান, রানী মুখার্জি, কারিনা কাপুর, বিক্রান্ত ম্যাসি, নয়নতারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সহ নামিদামি সব তারকাগন হাজির ছিলেন। অনুষ্ঠানের জন্য, শাহরুখ খান একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন– শার্ট, বেøজার, প্যান্ট এবং জুতো। রানি কেও একটি কালো শাড়ি এবং ম্যাচিং বøাউজে দেখা যায়। রেড কার্পেটে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন এবং পাপারাজ্জিদের জন্য পোজও দিয়েছেন। কারিনা কাপুর বেছে নিয়েছিলেন ভি-নেক বেইজ আউটফিট এবং ওড়না। নয়নতারার পরনে ছিল মাস্টার্ড রঙের শাড়ি। ববি দেওলকে দেখা গেল নীল-সাদা পোশাকে। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহিদ কাপুরও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com