• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মাহি জাফরিন’স ফুডের সঙ্গে যুক্ত হলেন

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি স¤প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। মাতৃত্বকালীন অবসর নেওয়ায় অভিনয়ে না ফিরলেও রাজনীতিতে সরব হন এ সুন্দরী। ব্যস্ত ছিলেন একমাত্র সন্তান ফারিশকে নিয়েও। তার সন্তানের বয়স এক বছর ছুঁই ছুঁই। এদিকে সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনোযোগী হচ্ছেন মাহি। বেবিফুড ব্র্যান্ড জাফরিনস হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এ সময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন। জাফরিনস হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, ‘এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি, আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সব বয়সি শিশুর জন্য খাবার আছে।’ মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে মাহিকে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com