• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সৌরভকে বুকে জড়ালেন শাহরুখ পুরোনো দ্বন্দ ভুলে

প্রতিনিধি: / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভারতীয় ক্রিকেটের রাজা সৌরভ গাঙ্গুলি ও বলিউড বাদশাহ শাহরুখ খান বহু দিন পর একফ্রেমে ধরা দিলেন। পুরোনো দ্ব›দ্ব ভুলে শুধু সুখস্মৃতিতে মাতলেন দুই জগতের এই দুই সুপারষ্টার।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উইমেন্স প্রিমিয়ার লীগ-এর উদ্বোধনের আগেই দর্শকরা পেলেন নতুন চমক। ক্রিকেট মাঠে পুরোনো তিক্ততা ভুলে সৌরভকে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন শাহরুখ খান। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে দুজনের মধ্যে। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন দুজনে। তাদের উষ্ণ আলিঙ্গন আর মিষ্টি আলাপচারিতার ঝলক এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। নিজের হোয়াট্সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছেন সৌরভ। মহারাজ লিখেছেন, ‘বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডবিøউপিএলের সকল দলকে নতুন মওসুমের শুভেচ্ছা।’ ডবøুপিএল-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, দলের জার্সি গায়েই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে খবর, নারী আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি। শুধু শাহরুখ খান নন, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রোফও পারফর্ম করবেন। গত বুধবার, ডবিøউপিএলের সোশ্যাল মিডিয়া টিম শেয়ার করেছে যে কিং খানকে ডাবøুপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা পারফর্মার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদিন আর্মি কার্গো প্যান্ট এবং সাদা রঙা সোয়েটারে পাওয়া গেল শাহরুখকে। চোখে রোদচশমা, পনিটেল বাঁধা রয়েছে। সৌরভের পরনে দলের জার্সি আর ডেনিম। একটা সময় শাহরুখের মালিকানাধীন কেকেআরকের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান। সেসময় কেকেআরের অধিনায়কত্ব হারানো নিয়েই শাহরুখ-সৌরভের মাঝে শুরু হয়েছিল তিক্ততা।বছর চারেক আগে গৌতম ভট্টাচার্য্যর সঙ্গে তার ইউটিউব শো জিবি কর্ণারে কথা বলার সময় সৌরভ খোলাখুলি জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো। তিনি ক্যাপ্টেন থাকার সময় নাইট রাইডার্সে স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়েছিলেন মহারাজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com