• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তামিম মৃধা হঠাৎ দ্বিতীয় বিয়ে করলেন

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা আবারও বিয়ে করেছেন। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন তামিম। জানা গেছে, পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। তামিমের স্ত্রীর নাম রাইসা ইসলাম। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তামিম জানান, রাইসার সঙ্গে দেড় বছরের বেশি সময় ধরে পরিচয়। পরে তাদের সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। কিন্তু পরিচয় ও সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন। চেয়েছিলেন বিয়ে করেই সবাইকে জানাবেন। তার মতে, ব্যক্তিগত বিষয়টি নিজেই আগে সামনে আনেননি। দুজন দুজনকে পছন্দ করতেন। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘আজ দুই পরিবারের সদস্যদের নিয়ে আমাদের আক্দ হয়ে গেল। জুমার নামাজের পরেই মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে আমাদের বিয়েটা হয়।’ দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবেরা উপস্থিত ছিলেন বলে জানান তামিম। ব্যস্ততার মধ্যে এই অভিনেতা জানালেন, দুজনের মতের মিল রয়েছে। তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো। যে কারণে মনে হয়েছে একসঙ্গে পথচলা যায়। স্ত্রী কী করেন জানতে চাইলে তামিম বলেন, ‘রাইসা আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছে। তার মন যা চায়, সেটাই সে করবে। আমরা সব সময় একে অন্যের পাশে আছি। আজ নতুন জীবনে পা রাখলাম। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’ এর আগে ২০১৯ সালের ২৫ জুন দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। আটবছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই বিয়ের বিচ্ছেদ ঘটে। উল্লেখ্য, তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। নিজেই সেগুলোয় অংশ নিতেন। তবে এগুলোকে অভিনয় বলতে নারাজ এই অভিনেতা। তার মতে, শুধু মজা করার জন্য অভিনয় করা। সেই মজার ভিডিওগুলো দেয়া হতো ইউটিউবে। সেগুলো দেখে বিনোদন পেতেন অসংখ্য দর্শক। ভিডিওগুলো তাকে পরিচিতি এনে দিতে থাকে। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com