• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আঁখি আলমগীর ফের অনন্য মামুনের নির্মাণে

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ছোটবেলায় অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি দীর্ঘ ক্যারিয়ারে গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন আঁখি আলমগীর। দুই মাধ্যমেই কাজের স্বীকৃতিস্বরূপ ঝুলিতে জমা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে গানের পাশাপাশি মাঝে মাঝে বিজ্ঞাপনসহ অন্যান্য মাধ্যমেও দেখা মেলে তার। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি বিজ্ঞাপনে কাজ করলেন আঁখি। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনটিতে আঁখি মডেল হয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু অভিনেতা-সাংসদ ফেরদৌস আহমেদের সঙ্গে জুটি বেঁধে। যদিও এবারই তিনি আর ফেরদৌস প্রথমবার জুটি বাঁধেননি। এর আগেও একসঙ্গে মডেলিং, অভিনয় এবং নাচ করেছেন তারা। তবে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করেছি। এ নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মামুনের নির্দেশনা বেশ গোছানো। দারুণ একটি কাজ হয়েছে। বিজ্ঞাপনটি প্রচারে এলে সবাই তা অনুভব করতে পারবেন।’ ফেরদৌসের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ওর সঙ্গে আমি প্রথম কাজ করি আমার গাওয়া বাবুজি গানের মিউজিক ভিডিওতে। সেটিই তার প্রথম ও একমাত্র মিউজিক ভিডিওতে মডেল হওয়া। তারপর টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানে আমরা ডুয়েট নাচ করি। ফেরদৌস প্রযোজিত ও অভিনীত এক কাপ চা সিনেমাতে আমার নিজের গাওয়া গানের সঙ্গে ফেরদৌসের সঙ্গে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর একটি ওভিসিতে দুজনে জুটিবদ্ধ হয়ে প্রথমবার বিজ্ঞাপনচিত্রে মডেলিং করি। এবারও একই পথে হাঁটলাম। এই নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আঁখি আরো বলেন, আমরা দুজন ভিন্ন পেশার মানুষ। তবুও তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রচুর কাজ হয়েছে। ফেরদৌসের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। তাই তো ওর সঙ্গে এতগুলো কাজ করা।’ ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিও, মডেলিং, নাচ এবং অতিথি চরিত্রে অভিনয়ের বাইরে এখন শুধু বাকি আছে তাদের জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রের নায়ক-নায়িকা হওয়া। তবে আঁখি আলমগীর জানান, এখন পর্যন্ত সে রকম কোনো পরিকল্পনা নেই। অবশ্য বিভিন্ন সময়েই তার নায়িকা হওয়ার প্রস্তাব আসে, এখনো আছে সেই রকম প্রস্তাব।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com