• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অর্জুন কন্যা মাহিকা বলিউডে পা রাখছেন

প্রতিনিধি: / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বাবা অর্জুন রামপালের পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখতে চান বলিউড অভিনেতা অর্জুন রামপালের বড় কন্যা মাহিকা রামপাল। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে অর্জুন কন্যার। এ খবর জানালেন অভিনেতা নিজেই। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানিয়েছেন, তাঁর বড় মেয়ে এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। অর্জুন জানান, তাঁর মেয়ে মাহিকা অভিনেত্রী হতে ভীষণ আগ্রহী। ছোট থেকেই নাকি মাহিকা স্কুলের নাটকে অংশ নিতেন। ভালো ভালো চরিত্রে কাজও করেছেন। একই সঙ্গে অভিনেতা জানান বাড়িতেও নাকি তাঁর বড় মেয়ে তাঁদের সবাইকে বিনোদন দেন। সাক্ষাৎকারে অর্জুন রামপাল বলেন, ‘আমার বড় মেয়ে মাহিকার অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছা। স্কুল জীবনে নাটকে অভিনয় করেছে এবং ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়িতে সবাইকে সে বিনোদন দিয়ে থাকে। এমনটা আপনিও দেখেছেন, আমিও ছোটবেলায় এমনটা করতাম। আপনিও এক ধরনের আকর্ষণের কেন্দ্র হতে চান, এভাবে আপনি অভিনেতা হতে চান।’ অর্জুন রামপাল বলেন, ‘মাহিকা লন্ডনের মেটফিল্ম স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছে। আমি তাকে বলেছিলাম, কীভাবে একটি চলচ্চিত্র নির্মিত হয় তা তাকে দেখতে হবে। এই ক্যাম্পাসে পুরো সেটআপ রয়েছে। লেখা, পরিচালনা, প্রোডাকশন, সম্পাদনা, অভিনয়, ক্যামেরা, লাইটিং- তারা তোমাকে সবকিছু শেখাবে। সুতরাং একদিন তুমি বুম ধরবে, সেট ডিজাইন করবে; আরেক দিন নির্দেশনা দেবে। সুতরাং তুমি সবকিছু শিখবে এবং সবকিছুকে সম্মান করবে।’ ১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে আসে পুত্র সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com