• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

জামিলের নতুন গান এবার আঞ্চলিক ভাষায়

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ভালো গানও গাইতে পারেন। যেটা আগেও ‘মীরাক্কেল’র মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে। ‘আঁই হেতিরে ভালোবাসি’ শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছিলেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল। গানের শিরোনাম ‘আনমনে’। এর কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতে আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন। জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জামিল জানান, আগামী ২৯ ফেব্রæয়ারি আমার নিজস্ব জামিল’স জু ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com