• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রণবীর-ভিকি একই ছবিতে মুখোমুখি

প্রতিনিধি: / ৩১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বক্স অফিসে একই দিনে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যারিম্যাল ২’ এবং ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক ও স্বামীর মধ্যে বক্স অফিসের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে ‘অ্যানিম্যাল’ ছবির দাপটে ভিকির এই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি। বলিউডে এবার এলো নতুন খবর। আর আলাদা ছবিতে নয়, বরং এবার একই ছবিতে মুখোমুখি হতে চলেছেন রণবীর ও ভিকি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, সূত্র বলছে, ‘অ্যানিম্যাল ২’ ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে! ‘অ্যানিম্যাল’ ছবি বøকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যানিম্যাল’ ছবি থেকেও ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই। তবে এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বড় চমক দিতে ভিকি কৌশলকে নিয়ে আসতে চলেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবির যে সিক্যুয়েল আসছে তা মোটামুটি সবার জানা। ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’ তাও সবার ইতোমধ্যেই জেনে গিয়েছে। এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রাশমিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ খলচরিত্রে অভিনয় করার কথাই তার। এবার ‘অ্যানিম্যাল ২’-এর গল্পে আসলো নতুন খলনায়ক ভিকি কৌশলের নাম। সূত্রের খবর, এপ্রিল মাস থেকেই শুটিং শুরু করবেন ভিকি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com