• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সিলভার স্ট্যালোন প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানালেন

প্রতিনিধি: / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘রকি’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা কার্ল ওয়েদার্স। ১ ফেব্রæয়ারি মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা হলিউড। বিশ্বজুড়েও অগণিত ভক্ত রয়েছে ওয়েদার্সের। ‘রকি’খ্যাত সিলভার স্ট্যালোন নিজেও ওয়েদার্সের ভক্ত। প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যালোন বললেন, তাঁর অভিনয় জীবনে ওয়েদার্সের অবদান অনেক। ওয়েদার্সের মৃত্যু খবর জানতে পেরে ‘রকি’ চলচ্চিত্রে তাঁর সহ-অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন স্ট্যালোন এবং নিজের সাফল্যের জন্য ওয়েদার্সকে কৃতিত্বও দিয়েছেন তিনি। রিংয়ে একসঙ্গে কাটানো সময়ের কথাও স্মরণ করেন অভিনেতা। স্ট্যালোন লিখেছেন, ‘গতকাল আমরা একজন কিংবদন্তীকে হারিয়েছি। যেদিন আমি কার্ল ওয়েদার্সের সাথে দেখা করেছি সেদিন থেকে আমার জীবন চিরতরে বদলে গেছে। যখন সেই ঘরে তিনি প্রথম প্রবেশ করেছিলেন এবং আমি তাকে প্রথমবার দেখেছিলাম, আমি তাঁর মহত্ব দেখেছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে তিনি কতটা দুর্দান্ত। আমার সাফল্যে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’ নিজের দীর্ঘ শোকবার্তায় স্ট্যালোন আরো বলেন, ‘তিনি একেবারে উজ্জ্বল ছিলেন। তাঁর কণ্ঠস্বর, তাঁর আকার, তাঁর শক্তি, তাঁর ক্রীড়া ক্ষমতা অসাধারন। কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ তাঁর হৃদয়, তাঁর আত্মা।’ কার্ল ওয়েদার্স, যিনি সিলভেস্টার স্ট্যালোনের বিপরীতে প্রথম চারটি ‘রকি’ সিনেমায় অ্যাপোলো ক্রিডের চরিত্রে অভিনয় করেছিলেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। স¤প্রতি ‘স্টার ওয়ার্স’ সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য টিভি সিরিজের মধ্যে রয়েছে ‘স্ট্রিট জাস্টিস’, ‘কলোনি’, ‘দ্য শিল্ড’, ‘শিকাগো জাস্টিস’ এবং ‘ব্রাদার্স’ ইত্যাদি। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘বাকটাউন’, ‘ফ্রাইডে ফস্টার’ এবং ‘গুড টাইমস’ ও ‘কুং ফু।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com