• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বিজয় টুয়েলভথ ফেল দেখে হাউহাউ করে কেঁদেছেন

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছরের সবচেয়ে আলোচিত বলিউড চলচ্চিত্র বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল।’ বক্স অফিসে যেমন সফল চলচ্চিত্রটি, তেমনি দর্শক হৃদয়েও তুমুল ঝড় তুলেছে। সমালোচকদের মনও জয় করেছে। সিনেমাটির প্রশংসায় বুদ হয়ে আছেন বলিউড তারকারাও। এবার সেই তালিকায় যোগ হলেন বিজয় ভার্মা। স¤প্রতি টুয়েলভথ ফেল ফেল দেখেছেন অভিনেতা বিজয় ভার্মা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে উঠে এসেছে আইপিএস মনোজ শর্মার জীবন কাহিনি। আর সেই চরিত্র নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তের অভিনয় মন ছুঁয়ে গেছে বিজয়েরও। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ইনস্টাগ্রামে এসে সেটিই জানালেন ভক্তদের সঙ্গে। স¤প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশন করছিলেন বিজয়। সেখানে এক ব্যক্তি তাঁর কাছে জানতে চান, কোনো সিনেমা দেখে তিনি কখনও কেঁদেছেন কিনা তিনি! উত্তরে বিজয় লেখেন, ‘আমি কাঁদি। এই সেদিনই টুয়েলভথ ফেল দেখতে গিয়ে সন্ধ্যাবেলায় কেঁদে ফেলেছিলাম। বিক্রান্ত ম্যাসি আমায় অনেক কাঁদিয়েছে।’ গত বছরের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ দর্শক-সমালোচকদের মুগ্ধ করে অস্কারের দৌড়েও পৌঁছে যায়। তবে এ বছর অস্কারের মনোনয়নে জায়গা হয়নি সিনেমাটির। তবে অস্কারের মনোনয়ন মিস করলেও ভারতের সবচেয়ে মর্যাদাপুর্ন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার ছিনিয়ে নিয়েছে ‘টুয়েলভথ ফেল।’ ফিল্মফেয়ারের পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক নিয়ে পাশ করেছে ‘টুয়েলভথ ফেল।’ এ বছর ৬৯তম ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল।’ সমালোচক বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছে বিক্রান্ত ম্যাসি। সেরা পরিচালকের ফিল্মফেয়ার পেয়েছেন বিধু বিনোদ চোপড়া। সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার পুরস্কারসহ মোট ৫টি ফিল্মফেয়ার পুরস্কার ওঠেছে প্রশংসিত টুয়েলভথ ফেল-এর ঘরে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com