• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তাপসী পান্নু বিয়ের খবর রটতেই চটলেন

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ের খবর প্রকাশ্যে আসলেও তাপসী কিংবা তার প্রেমিক ম্যাথিউস নিজেরা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার বিয়ে প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে তিনি একেবারেই ইচ্ছুক নন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বিয়ের খবর জানাজানি হওয়ার পরেই তাপসী একটি সাক্ষাৎকারে জানান , ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নই।’ পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত- তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি বিয়ে করেনও, কোনও আড়ম্বর চান না। এরআগে এনডিটিভির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছিল, শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি তাপসী, তবে বেশি দেখানোতে তার আপত্তি।সূত্রের খবর ছিল, তারা বিয়ে করবেন নিজেদের শর্তে, নিজেদের মতো করে। ঘরোয়াভাবে বিয়েটা সারতে চান তারা। বরপক্ষের মত অনুযায়ী, খ্রিস্টীয় রীতিতে বিয়ের আচার হবে যেমন, তেমনই পাঞ্জাবি রীতিনীতি মেনেও অনুষ্ঠান হবে। সব ঠিক থাকলে মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে তাপসীর মন্তব্যের এই বিষয়টি নিয়ে একটা জল্পনা থেকেই গেল। ফলে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মুখিয়ে ছিলেন তাপসী কী বলেন সেটা শোনার জন্য। তাপসী এ প্রসঙ্গে কথা বললেন বটে। কিন্তু অভিনেত্রী আদৌ বিয়ে করছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে ভক্তদের মধ্যে। কয়েকমাস আগে প্রেমের সম্পর্কে প্রথমবার সিলমোহর দেন অভিনেত্রী। নিজের জীবন নিয়ে বরাবরই খুব চুপচাপ তাপসী। অভিনয় সংক্রান্ত খবর ছাড়া নিজের জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া নিয়েও কথা বলতে শোনা যায়নি তাপসীকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com