• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নৌকা ডুবে সেনেগালে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন এবং নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সেনেগালের উপক‚লে নৌকা ডুবে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী আমাদু বা গত বৃহস্পতিবার জানিয়েছেন। গত বুধবার সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়। অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় বলেছে, বুধবার সেন্ট-লুইস শহরের কাছে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন লোককে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে। রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ প্রতি বছর পশ্চিম আফ্রিকার উপক‚ল ছেড়ে ইউরোপে পৌঁছানোর জন্য সমুদ্রপথে বিপজ্জনক যাত্রায় নামে এবং সমুদ্রে কত মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ সংখ্যা এখনও অজানা। এর আগে সেনেগাল গত বছর বেশ কয়েকটি মারাত্মক ঘটনায় শোক প্রকাশ করেছিল। যার মধ্যে একটি ঘটনায় প্রায় ৬০ জন লোক নিখোঁজ হয়। গত বছর এ রুটে অভিবাসীবাহী নৌযান চলাচল বেড়েছে। ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, আটলান্টিক দ্বীপপুঞ্জে আগত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেনেগাল এবং মরক্কোর নাগরিক। স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালে ক্যানারিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, যা তিনগুণ বেড়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com