• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধি: / ৩৪৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিদেশ : কেনিয়ায় নাইরোবি ন্যাশনাল পার্কের ওপর একটি প্রশিক্ষণ বিমান ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় আরো ৪৪ জন রক্ষা পেয়েছে এবং তারা অক্ষত আছে। পুলিশ জানিয়েছে, প্লেনে পাইলট হিসেবে প্রশিক্ষণে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক মারা গেছেন। তারা অনুশীলনের সময় একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে। কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বিমান সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী প্লেনটি অবতরণের জন্য ফিরে যাওয়ার অনুরোধ জানায়। সাফারিলিংক নামের বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই প্লেনটিতে ৪৪ জন আরোহী ছিল। এটি দিয়ানির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর বিমানটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী এবং ক্র সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওই দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারিলিংক এভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে। অপরদিকে ৯৯ ফ্লাইং স্কুলও ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এদিকে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com