• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে কুংফু পান্ডা

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিনোদন: আকৃতিতে বড়সর বা নাদুসনুদুস হলে কি হবে, পান্ডা পো মোটেও অকর্মণ্য নয়, কৌশলী হয়ে যে কোনো যুদ্ধে জিততে বা বিপদ থেকে উদ্ধার পেতে দারুণ পারদর্শী। সেই পান্ডা পোর গল্প নিয়ে নির্মিত হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা কুংফু পান্ডা ফের পর্দা আসছে আট বছর পর। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুক্রবার ‘কুংফু পান্ডা ৪’ দেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। কুংফু পান্ডা সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে। সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘কুংফু পান্ডা ৩’। সিরিজের চতুর্থ এই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি বলেছেন, নতুন সিনেমাকে আরও সমৃদ্ধ, মহাকাব্যিক এবং আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করা হয়েছে। আগের সিনেমায় পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভ‚মিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় নিমগ্ন থাকে। এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পোকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রæ দ্য ক্যামেলিয়নের। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরন আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপের মোহনীয়তা অনন্য। পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভ‚মিকায়। প্রতিটি দায়িত্ব পালনের কাজ শেষ করার পর সে দেখতে পায় সামনে নতুন আরেকটা ধাপ এসে হাজির। তার বিশ্রামের অবকাশ নেই। অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য সিনেমায় কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক বø্যাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে অভিনেতা ডাস্টিন হফম্যান, মি. পিং চরিত্রে জেমস হং, লি চরিত্রে ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছন কে হু কুয়ান। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। কুংফু পান্ডা সিরিজের প্রথম কিস্তিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি আসে ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে পর্দায় আসে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com