• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রতিনিধি: / ৩৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউএস-মেক্সিকো সীমান্তে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় শুক্রবার স্টার কাউন্টির ছোট শহর লা গ্রলার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন। এদিকে, লা গ্রæলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে জিজ্ঞাসা করতে বলেন। উল্লেখ্য, জানুয়ারিতে মেক্সিকো রাজ্যের সীমান্তে টহলরত টেক্সাসের জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কো-পাইলট হাতে সামান্য আঘাত পান বলে জানা যায় এবং হেলিকপ্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com