• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যেসব খাবার ভুলেও ফ্রিজে রাখা উচিত নয়

প্রতিনিধি: / ৮৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: খাবার সংরক্ষণের উদ্দেশে গৃহিনীরা ফ্রিজে রাখেন।এতে স্বাদ কমলেও খাবার নষ্ট হয় না।দীর্ঘদিন এভাবে রেখে খাবার খাওয়া যায়। ডিপ ফ্রিজে দীর্ঘদিন খাবার রাখলে স্বাদ নষ্ট হয়।আবার চার ধরনের খাবার আছে যা ফ্রিজে রাখলে বিষাক্ত হয়। এসব বিষয়ে সবাইকে সকর্ত থাকতে হবে। ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায়, এমন চারটি খাবারের তথ্য নিচে তুলে ধরা হলো-
পেঁয়াজ
পেঁয়াজ অনেকে কেটে ফ্রিজে রেখে দেন। পেঁয়াজ পরিবেশে থাকা ব্যাকটেরিয়া গ্রাস করে। রোগীর ঘরের এক কোনায় থেকেও পেঁয়াজের একটি টুকরা ক্ষতিকর ব্যাকটেরিয়া আকর্ষণ করতে পারে। তাই পেঁয়াজের ওপর ছত্রাক দেখা না গেলেও ফ্রিজে থাকা সব ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধতে পারে। বিভিন্ন জরিপ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বছরে মাত্র এক থেকে দুবার ফ্রিজ পরিষ্কার করেন। নিয়মিত পরিষ্কার না করার কারণে ফ্রিজে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। আর এগুলোই খাবারের সঙ্গে মিশে যায়। তাই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা মোটেই স্বাস্থ্যকর নয়। রান্নার কিছুক্ষণ আগে পেঁয়াজ কেটে ব্যবহার করতে হবে।
যেসব কারণে নাক দিয়ে রক্ত পড়ে
রসুন
রসুন কেটে বেটে গৃহিনীরা ফ্রিজিং করে রাখেন। রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে। কারণ, এটি ফ্রিজের আর্দ্র বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেয় এবং এতে তাড়াতাড়ি ছত্রাক (খাবারে ছাতা পড়ে) জন্ম নেয়। রসুনের এই ছত্রাক দেহের ক্যানসারের সঙ্গেও সম্পর্কিত।
তাই সব সময় সতেজ রসুন কিনতে হবে এবং শুধু ব্যবহারের আগেই খোসা ছাড়ানো উচিত। রসুন সব সময় শুষ্ক স্থানে সংরক্ষণ করা উচিত। খোসা ছাড়ানো রসুন একটি কাচের বয়ামে ভালো করে ঢাকনা লাগিয়ে রাখতে পারেন। এ ছাড়া খোসা ছাড়ানো রসুন ভিনেগারে চুবিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায়।
ভাত
অনেকে রান্না করা ভাত ডিপ ফ্রিজে রেখে দেন। এটি ঠিক নয়। খাবারের মধ্যে ভাতে দ্রুত ছত্রাক জন্মে। আর ভাত যদি ফ্রিজে রাখতেই হয়, তাহলে ২৪ ঘণ্টার বেশি রাখা যাবে না।
আদা
আদা স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ঠান্ডা-কাশি প্রশমনে সাহায্য করে। তবে একে ভুলভাবে সংরক্ষণ করলে স্বাস্থ্যের ক্ষতি করে। ফ্রিজের ঠান্ডা ও আর্দ্রতার সংস্পর্শে আদায় ছত্রাক জন্মে। এসব ছত্রাকযুক্ত আদা বিষাক্ত। এগুলো খেলে কিডনির ক্ষতি হতে পারে। এমনকি এই ছত্রাক কিডনি বিকল করে দিতেও ভ‚মিকা রাখতে পারে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com