• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সেরা অভিনেতা বরুণ, অভিনেত্রী শ্রদ্ধা

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে নিউজ ১৮ শোশা রিল অ্যাওয়ার্ড শো। যেখানে সেরা সিনেমা হিসেবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিটি লাইমলাইট কেড়েছে। নেতিবাচক ভ‚মিকায় সেরা পারফরমেন্স এবং সেরা সঙ্গীতের মতো পুরস্কারও জিতে নিয়েছে এই সিনেমা। তবে ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিততে পারেনি রণবীর কাপুর। তার পরিবর্তে ‘বাওয়াল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে বরুণ ধাওয়ানের ঝুলিতে। কয়েক সপ্তাহ আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘অ্যানিমেল’ ছবির জন্য রণবীর কাপুর সেরা অভিনেতা (পপুলার চয়েস) হিসেবে পুরস্কার জিতেছিলেন। বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতা (জুরি) জিতেছিলেন। এছাড়াও ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শ্রদ্ধা কাপুর। তবে সেরা অভিনেতা ও অভিনেত্রীর জুরি পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী (সির্ফ এক বান্দা কাফি হ্যায়) এবং শর্মিলা ঠাকুর (গুলমোহর)।
এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
সেরা সিনেমা (পপুলার চয়েস)- অ্যানিমেল
সেরা সিনেমা (জুরি)- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা অভিনেতা (পপুলার চয়েস)- বরুণ ধাওয়ান
সেরা অভিনেত্রী (পপুলার চয়েস)- শ্রদ্ধা কাপুর
সেরা অভিনেতা (জুরি)- মনোজ বাজপেয়ী
সেরা অভিনেত্রী (জুরি)- শর্মিলা ঠাকুর
স্টার অফ দ্য ইয়ার (পুরুষ) ওটিটি- বিজয় ভার্মা
স্টার অফ দ্য ইয়ার (মহিলা) ওটিটি- ওয়ামিকা গাব্বি
সেরা ডেবিউ অভিনেতা (জুরি)- বেদাং রায়না
সেরা ডেবিউ অভিনেত্রী (জুরি)- আলিজেহ অগ্নিহোত্রী
একস্ট্রা অডিনারি পারফর্ম্যান্স (জুরি)- বিক্রান্ত ম্যাসি
সেরা পরিচালক (জুরি)- আর বাল্কি
সেরা পরিচালক (পপুলার)- করণ জোহর
সেরা পার্শ্ব অভিনেতা (পপুলার)- টোটা রায় চৌধুরী
সেরা পার্শ্ব অভিনেত্রী (পপুলার)- শাবানা আজমি
কমিক চরিত্রে সেরা অভিনয় (পপুলার)- রিচা চাড্ডা
নেতিবাচক ভ‚মিকা সেরা অভিনয় (পপুলার)- ববি দেওল
সেরা গায়ক (পুরুষ)- মনন ভরদ্বাজ (আজ কে বাদ- সত্যপ্রেম কি কথা)
সেরা গায়িকা (মহিলা)- শিল্পা রাও (বেশরাম রং-পাঠান, চালেয়া-জওয়ান)
সেরা মিউজিক- অ্যানিমেল
স্টার অফ দ্য ইয়ার- রানি মুখোপাধ্যায়
সঙ্গীত কিংবদন্তি- শঙ্কর মহাদেবন
অসাধারণ অভিনয়- জাহ্নবী কাপুর
ব্রেকথ্রæ পারফরর্ম্যান্স (পুরুষ)- কার্তিক আরিয়ান
ব্রেকথ্রæ পারফরর্ম্যান্স (নারী)- অনন্যা
রিল আইকন- আর মাধবন –ইন্ডিয়ান এক্সপ্রেস


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com