• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

হঠাৎ ভুঁড়ি বেড়ে যাওয়া কিসের লক্ষণ?

প্রতিনিধি: / ৮১৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

লাইফস্টাইল: বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণে হতে পারে লিভার সিরোসিস।‘সিরোসিস অব লিভার’ শব্দবন্ধটি ক্যানসারের চেয়ে কোনো অংশে কম আতঙ্কের নয়। বরং কিছু ক্ষেত্রে এই রোগ ক্যানসারের চেয়ে বেশি ভয়ংকর হতে পারে। কারণ এই রোগ সহজে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই এতটা দেরি হয়ে যায় যে, তখন আর কিছু করার থাকে না। তবে শরীরে এই রোগ বাসা বাঁধলে, তার কিছু লক্ষণ প্রকাশ পায়। জেনে নিন, কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন।
তলপেটে পানি জমা: দীর্ঘদিনের লিভারের অসুখ থাকলে পেটের তলদেশে তরল জমা হতে পারে। দেখে মনে হতে পারে, পেট ফুলে আছে। এই রকম সমস্যা হলে সতর্ক হতে হবে। হঠাৎ ওজন কমে যাওয়ার পাশাপাশি ভুঁড়ি বেড়ে গেলে সতর্ক হওয়া জরুরি।
পেটের উপর দিকে ব্যথা: দীর্ঘদিন ধরে লিভারের অসুখ থাকলে পেটে তরল জমা হয়ে পেট ফুলে যেতে পারে। সেখান থেকে পেটে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। লিভারে পানি জমে আকারে বড় হয়ে গেলে তা আশপাশে থাকা অন্যান্য প্রত্যঙ্গকে চাপ দেয়, তখন ব্যথা অনুভ‚ত হতে পারে।
কালশিটে দাগ: শরীরে ঘন ঘন কালশিটে পড়ে কি? তা হলে সতর্ক হোন। লিভার ভিটামিন কে এর সাহায্যে একটি প্রোটিন উৎপাদন করে, যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। লিভার পুরোনো ও ক্ষতিগ্রস্ত রক্তের কোষগুলোর ভাঙনেও সহায়তা করে। লিভার বিকল হতে শুরু করলে এটি প্রয়োজনমতো প্রোটিন উৎপাদন করতে পারে না। ফলে সহজেই কালশিটে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে তৈরি হয়।
জন্ডিস: জন্ডিস খুবই পরিচিত একটি ব্যাধি। এই অসুখে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। লিভার থেকে নিঃসৃত হলুদ-কমলা রঙের তরল বিলিরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে জন্ডিস হয়। লিভারে ক্ষত তৈরি হলে লিভার শরীরে বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। ঘন ঘন জন্ডিস লিভার সিরোসিসের লক্ষণ হতে পারে।
পা ও গোড়ালিতে জ্বালা: পা ও গোড়ালিতে জ্বালা অনুভ‚ত হলে এখনই সতর্ক হোন। অ্যালবুমিন প্রোটিনের উৎপাদন কমে গেলে এ ধরনের সমস্যা হয়।
এই প্রোটিন রক্তনালি থেকে অন্যান্য টিস্যুতে রক্তের ছড়িয়ে পড়াকে প্রতিহত করে। রক্তে এই তরল প্রোটিনের পরিমাণ কমে গেলে তা রক্তনালিকায় জমতে শুরু করে। সূত্র: হেলথলাইন


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com