• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে চীনে হতাহত ২৮

প্রতিনিধি: / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

চীনের উত্তরাঞ্চলের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৬ জন। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে বেশ কিছু ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর এএফপির।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার কিছু সময় আগে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বেইজিংয়ের পূর্বাঞ্চল থেকে ৫০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত হেবেই প্রদেশের সানহে শহরের একটি আবাসিক এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় দেড়টার দিকে সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ওই দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছে এবং আরও ২৬ জন আহত হয়েছে। ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।
একটি রেস্টুরেন্টে গ্যাস লিক থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে দুটি বৃহত্তম ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। একটি স্থানীয় বাজারের এক বিক্রেতা বলেন, আমি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমি প্রচন্ড ভয় পেয়েছি। বাইরে আমি কালো ধোঁয়া দেখতে পেয়েছি।
অপর এক বিক্রেতাও জানিয়েছেন যে, তিনিও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তিনি বলেন, বেশ জোরে শব্দ হয়েছিল। সে সময় অনেক লোকজন দৌঁড়ে পালাচ্ছিল।
স্থানীয় ল্যাংফ্যাং দমকল বিভাগ জানিয়েছে, জরুরি সেবায় নিয়োজিত ৩৬টি গাড়ি এবং ১৫৪ জনকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
সুরক্ষার মানের অভাব এবং বিভিন্ন নীতি মালা প্রয়োগের ক্ষেত্রে অনিয়মনের কারণে চীনে বিস্ফোরণ এবং অন্যান্য দুর্ঘটনা বেশ সাধারণ হয়ে উঠেছে। গত মাসে দেশটির পূর্বাঞ্চলীয় নানজিং শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাÐে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com