• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অক্টোবরে ‘ভেনম ৩’ আসছে

প্রতিনিধি: / ৩৪৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিনোদন: হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম ৩’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। তৃতীয় কিস্তির শিরোনাম রাখা হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ সেই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে টম হার্ডির সুপারহিরো চলচ্চিত্রটি। এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছর সাগ-আফট্রা ধর্মঘটের কারণে ‘ভেনম ৩’-এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। গত বছরের নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুরনায় শুটিং শুরু হয় এটির। অবশেষে এই বছরই পর্দায় আসছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স। সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষিত হলেও এর প্লট এখনও আড়াল রাখা হয়েছে। টম হার্ডি ভেনম চরিত্রেই ফিরে আসছেন। এছাড়াও থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর এবং ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করছেন কেরি মার্সেল। তিনি হার্ডির সাথে যৌথভাবে এর চিত্রনাট্যও লিখেছেন। প্রথম দুটি ‘ভেনম’ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার এবং অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে সম্মিলিত ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি। এবার প্রথমবারের মতো ফিচার ফিল্মের পরিচালনায় থাকছেন কেরি মার্সেল। ‘ভেনম ৩’ প্রযোজনা করছেন আভি আরাদ, ম্যাট টলমাচ, অ্যামি পাসকাল, হাচ পার্কার, মার্সেল এবং টম হার্ডি। ২০১৮ সালে ভেনম সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায়। এটি বক্স অফিস হিট হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৫ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ।’ এটিও বক্স অফিসে দারুণ সফল। এবার আসছে তৃতীয় কিস্তি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com