• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন এফডিসিতে

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিনোদন: এফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। প্রতিদিন এফডিসির ক্যানটিনের সামনে ইফতারের আয়োজন করা হবে। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাবেন। মঙ্গলবার প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে ইফতার করেন। এ বিষয়ে ডিপজল বলেন, রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এ রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি আর মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবেন। মিশা সওদাগর বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এমন উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারেন। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com