• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অজয়-মাধবনের ‘শয়তান’ বক্স অফিস কাঁপাচ্ছেন

প্রতিনিধি: / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিনোদন: মুক্তির পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছে অজয় দেবগন ও মাধবন অভিনীত চলচ্চিত্র শয়তান। দর্শক ও সমালোচকদের মন জয় করার পাশাপাশি ভারতীয় বক্স অফিসেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, সুপারন্যাচারাল হরর-থ্রিলারটি বক্স অফিসে ৭০ কোটির আয় ছাড়িয়েছে। মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করে ১৪.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ১৮.৭৫ কোটি, তৃতীয় দিন ২০.৫ কোটি, চতুর্থ দিন ৭.০৫ কোটি ও পঞ্চম দিন আয় করে নেয় ৬.০৫ কোটি রুপি। বর্তমানে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। এ বছর হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ এবং শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-এর পরে ‘শয়তান’ বর্তমানে তৃতীয়-সর্বোচ্চ আয় করা সিনেমা। কৃষ্ণদেব ইয়াগনিক রচিত ও পরিচালিত ২০২৩ সালের গুজরাটি হরর ফিল্ম ভাশ-এর হিন্দি রিমেক শয়তান। এটি প্রযোজনা করেছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিও। সিনেমাটি একটি দুর্ভাগ্যজনক ও ভয়ংকর রাতের গল্প বলে, যখন একজন অনাহূত অতিথি (আর মাধবন) পাহাড়ে থাকা একটি প্রত্যন্ত ফার্মহাউসে বসবাসকারী একটি পরিবারে প্রবেশ করে। এরপরই ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। সিনেমাটিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা। খল চরিত্রে দেখা গেছে আর. মাধবনকে। অজয় দেবগন বরাবরই দায়িত্ববান বাবার চরিত্রে জাদু দেখিয়েছেন। শয়তানেও এর ব্যতিক্রম হয়নি। সন্তানকে বাঁচাতে পিতার আকুতি এর আগেও পর্দায় তুলে ধরেছেন তিনি ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’ এবং ‘শিভায়’ চলচ্চিত্র দিয়ে। এবার শয়তানে নতুন করে জাদু দেখালেন অজয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com